ঢাকাMonday , 13 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাক-ইরানে ভূমিকম্পে প্রাণহানিতে খালেদা জিয়ার শোক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পে প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীর সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘তাদের এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে। আমি মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন।’
ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এই ধ্বংসাবশেষ থেকে আবারো নতুন উদ্যেমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানের সীমান্তবর্তী মানুষের প্রতি এই দুঃসময়ে জানাচ্ছে গভীর সহানুভূতি।’
খালেদা জিয়া ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।