ঢাকাSunday , 12 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সমাবেশ থেকে বিশৃঙ্খলা হলে আইনানুগ ব্যবস্থা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ রোববার দুপুরে মিরপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএন‌পি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে। এতে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু ক‌রে‌ছেন। প্রস্তুত সমাবেশের মঞ্চ।
আজকের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রাখবেন। বিএন‌পি নেত্রী ৩টার দি‌কে সমা‌বেশ স্থ‌লে আস‌বেন ব‌লে জা‌নি‌য়েছেন তার মি‌ডিয়া উইং‌য়ের কর্মকর্তা শায়রুল ক‌বির খান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘শিক্ষক মুবাশ্বার হাসান সিজার, সাংবাদিক উৎপল দাসসহ যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা কেন নিখোঁজ হয়েছেন, অন্য কোথাও গেছেন কি না তদন্ত করে দেখা হচ্ছে।’ তারা ছাড়াও নিখোঁজ অন্যান্যরা ফিরে আসবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।