ঢাকাSaturday , 11 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে না এলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে: তোফায়েল

Link Copied!

ভোলা প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সংবিধানে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হওয়ার কথা উল্লেখ রয়েছে, তাই সংবিধান অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। নির্বাচনে না এলে তারাই ক্ষতিগ্রস্ত হবে।’
শনিবার সকালে শ্রীপুর-ভোলা-গঙ্গাপুর নৌপথে ক্যাপিটাল ডেজিং কাজের উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়ে বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। কারণ তাদের নির্বাচনে আসা ছাড়া কোনো বিকল্প নেই।’
ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমরেড এম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি’র বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এ সরকারের আমলে এক হাজার ৩০০ নৌপথ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২১টি ড্রেজারসহ আরও ২০টি ড্রেজার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ৩৮ বছরের ২০টি ফেরি নির্মাণ হলেও খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় একটা ফেরিও কিনেননি। কিন্তু বর্তমান সরকারের মেয়াদে ১৭টি ফেরি নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।