ঢাকাFriday , 10 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : জেলার মিরপুরে ট্রেনে কাটা পড়ে মানিক (৩০) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে পোড়াদহ জিআরপি থানা পুলিশ মানিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মানিক উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার বাবুর ছেলে।
স্থায়নীরা জানান, বৃহস্পতিবার রাতে যশোর থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন মানিক।ট্রেনটি মিরপুর স্টেশনে না থামায় চলন্ত ট্রেন থেকে নামতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর রেলস্টেশন মাস্টার মীর ইসরাফিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতের সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।