ঢাকাWednesday , 8 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থগিত হচ্ছে উইন্ডিজের পাকিস্তান সফর

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের সফল আয়োজনের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে বেশ আগ্রহ নিয়েই অপেক্ষায় ছিল পাকিস্তানি সমর্থকরা। চলতি মাসেই পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ক্যারিবীয়দের।
তবে লাহোরে অনুষ্ঠিত ওই সিরিজটি স্থগিত হতে পারে। বর্তমানে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় লাহোর। আবহাওয়া প্রতিকূলে থাকার পাশাপাশি আরও একটি কারণে এই সিরিজ পিছিয়ে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিকাংশ তারকা খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন। এখানে খেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আপাতত স্থগিত করা হতে পারে বলে ডনকে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নভেম্বরে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য একমত হয়েছিল। কিন্তু আবহাওয়া ও অন্য কিছু কারণে পিছিয়ে যেতে পারে সিরিজটি। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পিছিয়ে গেলে তা আগামী বছরের মার্চের দিকে অনুষ্ঠিত হতে পারে।