ঢাকাTuesday , 7 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর ক্যাম্পে যোগ দিচ্ছেন মুস্তাফিজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অ্যাঙ্কেলের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে মুস্তাফিজুর রহমান রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। তাকে নিবিঢ় পর্যবেক্ষণ করছে ফিজিও বায়েজেদুল ইসলাম।
বিপিএলে মুস্তাফিজুর রহমানের খেলার কথা রাজশাহী কিংসের হয়ে। তবে ইনজুরির কারণে এখনও দলের সঙ্গে যোগ দেননি। মুস্তাফিজুর রহমানের ভক্তদের জন্য সুখবর দিল রাজশাহী কিংস। বৃহস্পতিবার দলের ক্যাম্পে যোগ দিবেন মুস্তাফিজ। তবে সহসাই তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। রাজশাহী কিংসের তাঁবুতেও পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন। এ দলটির ফিজিও হিসেবে রয়েছে বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম।
রাজশাহী কিংস জানিয়েছে, মুস্তাফিজ পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এবং দ্রুত তার উন্নতি হচ্ছে। মুস্তাফিজের সুস্থতা নিয়ে আমাদের কোনো তাড়া নেই। ও আমাদের দেশের সম্পদ। তাই তার শতভাগ সুস্থতা আমাদের প্রথম এবং সর্বাধিক অগ্রাধিকার।’
বিশেষ সূত্রের খবর, মুস্তাফিজ দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সিলেট পর্ব শেষে ঢাকা পর্বেও তার ফেরার কোনো সম্ভাবনা নেই। তবে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্ব থেকে দেখা যেতে পারে বাঁহাতি এ পেসারকে।
গত ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান মুস্তাফিজ। এ ধরণের ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরতে এক মাস সময়ের প্রয়োজন। শুধু রাজশাহী কিংস না, বিপিএলে মুস্তাফিজকে দেখার অপেক্ষায় পুরো দেশ।
প্রসঙ্গত, গত বিপিএলও খেলতে পারেননি মুস্তাফিজ। কাঁধের অস্ত্রোপচারের পর বিপিএল চলাকালিন সময়ে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন।