ঢাকাTuesday , 7 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনায়াস জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিপিএলের পঞ্চম আসরে আজই প্রথম মাঠে নামে চিটাগং ভাইকিংস। তবে শুরুটা ভালো হয়নি তাদের। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। চিটাগং ভাইকিংসের ছুড়ে দেওয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অনায়াস জয় পেয়েছে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা।
কুমিল্লার জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে টস বাটলার ও লিটন কুমার দাস ৪৩ রান সংগ্রহ করেন। এরপর ব্যক্তিগত ২৩ রানে শুভাশীষ রায়ের বলে বোল্ড হয়ে যান লিটন। ইমরুল কায়েসকে নিয়ে এরপর দ্বিতীয় উইকেটে ৫৭ রান তোলেন বাটলার। দলীয় ১০০ রানের মাথায় হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে লুক রনকির হাতে ক্যাচ দিয়ে শুভাশীষ রায়ের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন। ৪২ বলে ৩ চার ও ২ ছক্কায় এই রান করেন তিনি। এরপর ইমরুল কায়েস ও মারলন স্যামুয়েলস মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ইমরুল ৩১ বলে ৩৩ ও স্যামুয়েলস ১৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
তার আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে। জিততে হলে কুমিল্লাকে করতে হবে ১৪৪ রান।
চিটাগং ভাইকিংসের টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান পেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি। ব্যাট হাতে চিটাগংয়ের লুক রনকি ২১ বলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন আইকন ক্রিকেটার সৌম্য সরকার। ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন সৌম্য। দিলশান মুনাবেরা ২২ বলে করেন ২১ রান। আর সিকান্দার রাজা ১৩ বলে করেন অপরাজিত ১৮ রান।
বল হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার সাইফুদ্দিন একাই ৩টি উইকেট নিয়েছেন। ডোয়াইন ব্রাভো নিয়েছেন ২টি উইকেট। আল-আমিন হোসেন ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নিয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, মোহাম্মদ নবী, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফুদ্দিন, রশিদ খান, আরাফাত সানী, আলামিন হোসেন।
চিটাগং ভাইকিংস: এনামুল হক, সৌম্য সরকার, লুক রঞ্চি, মিসবাহ-উল-হক, দিলশান মুনাবেরা, লুইস রেসি, সিকান্দার রাজা, শুভাশিষ রয়, সরোয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।