ঢাকাSunday , 5 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয় মাস মাঠের বাইরে উসমান খান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জ্বলজ্বলে অভিষেক হয়েছিল পাকিস্তানি তরুণ পেসার উসমান খানের। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে নিজের প্রতিভার কথা জানান দিয়েছিলেন তিনি।
ইনজুরির কারণে এবার ছয় মাস মাঠের বাইরে থাকা লাগতে পারে উসমান খানকে। স্ট্রেস চোটে ভোগা বাঁহাতি এ পেসারের ইনজুরিটি তার ক্যারিয়ারের বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়েন উসমান খান। ফলে ঘরের মাঠ লাহোরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার। শ্রীলঙ্কার বিপক্ষে পেসার মোহাম্মদ আমির ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নিলে সুযোগ পেয়েছিলেন ২৩ বছর বয়সী উসমান।
২০১৩ সাল থেকে ইনজুরি সমস্যায় ভুগছেন উসমান। এর আগে পিঠের ইনজুরিতে ভুগেন তিনি। ফলে ২০১৪-১৫ মৌসুমে ক্রিকেট খেলতে পারেননি পাকিস্তানি তরুণ এ পেসার। তার ইনজুরি নিয়ে পাকিস্তানি কোচ মিকি আর্থার বলেন, ‘এটা খুবই হতাশার। তবে এবার তাকে দ্রুত পুরোপুরি সেরে উঠতে সহায়তা করবে।’