ঢাকাSunday , 5 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্যামসাং স্মার্টফোনে স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার

Link Copied!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি ‘নেভার মাইন্ড’ নামে আকর্ষণীয় একটি অফার ঘোষণা করেছে। গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে, গ্যালাক্সি এ, গ্যালাক্সি সি, গ্যালাক্সি অন এবং ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস ও গ্যালাক্সি নোট সিরিজের স্মার্টফোন কিনে অফারটি উপভোগ করতে পারবে।
এই অফারে গ্রাহকরা ফোন কেনার ১২ মাসের মধ্যে একবার বিনা মূল্যে ভাঙা স্ক্রিন বদলানোর সুযোগ পাবে। এ বছরের ২৮ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর এর মধ্যে নির্দিষ্ট মডেলের ফোন কেনার মাধ্যমে অফারটি উপভোগ করা যাবে।
এই অফার সম্পর্কে স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘আমরা সবসময় গ্রাহক সুবিধা-কেন্দ্রিক উদ্ভাবনের ওপর জোর দেই এবং গ্রাহকদের জন্য অনন্য পণ্য ও সেবা সরবরাহ করে থাকি, যা স্যামসাংকে বাংলাদেশের অন্যতম সেরা স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত করেছে। নেভার মাইন্ড অফারটি স্যামসাং-এর জন্য গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতি আমাদের সম্মান জানানোর একটি প্রয়াস। স্যামসাং সবসময় গ্রাহকদের জন্য উদ্ভাবনী ফিচার নিয়ে আসায় বিশ্বাস করে এবং নতুন এই অফারটি গ্রাহক সন্তোষ নিশ্চিত করার প্রতিশ্রুতি রক্ষারই একটি প্রচেষ্টা।’
অফারটি পেতে হলে, নির্দিষ্ট স্মার্টফোন কেনার ৭২ ঘণ্টার মধ্যে অফার চালু করতে হবে। যে সকল গ্রাহক ফোন কিনে অফার চালু করবে, প্রত্যেকেই অফার চালু হওয়ার নিশ্চয়তা সংক্রান্ত একটি এসএমএস পাবে। যারা এসএমএসটি পাবে তারা ‘ওয়ান টাইম ব্রোকেন স্ক্রিন রিপ্লেসমেন্ট’ সুবিধাটি উপভোগ করতে পারবে। এই সুবিধাটি পাওয়ার জন্য ফোন কেনার সময় ফোনের মডেল ভেদে অতিরিক্ত ১০০ থেকে ৯০০ টাকা দিতে হবে। নতুন এই অফারটি স্যামসাং-এর নির্ধারিত সকল শো-রুম থেকে উপভোগ করা যাবে। বিস্তারিত জানতে ভিজিট: http://mygalaxy.fdl.com.bd/never-mind-offer.html