ঢাকাFriday , 3 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবারও আর্জেন্টিনা দলে অবহেলিত হিগুয়েন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়ার পর এবার প্রীতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেওয়ার চেষ্টা করছে আর্জেন্টিনা। দুটি প্রীতি ফুটবল ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছেন দলটির কোচ হোর্হে সাম্পাওলি। বৃহস্পতিবার সেই দলে আরও কয়েকজন যোগ করলেও এবারও আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা হয়নি ফর্মে থাকা স্ট্রাইকার হিগুয়েনের।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে দারুণ ফর্মে গঞ্জালো হিগুয়েন। কিন্তু এমন আগুণে ফর্মও সাম্পাওলির নজর কাড়তে পারেননি। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার সময়টায় আর্জেন্টিনা কোচ জুভেন্তুসের এই স্ট্রাইকারকে ফেরাননি জাতীয় দলে।
বাছাইপর্বে দুর্দান্ত লড়াইয়ে শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির জাদুকরি হ্যাটট্রিকে বিশ্বকাপের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। এবার আগামী বিশ্বকাপের আয়োজক রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জুভেন্টাসের হয়ে গত তিন ম্যাচে চার গোল করেছেন হিগুয়েন। সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে গত সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে খেলেছিলেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। এরপর আর সুযোগ হয়নি তার। বোকা জুনিয়র্সের উইঙ্গার ক্রিস্তিয়ান পাভন প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (তাইগ্রেস), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা)
ডিফেন্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), ফেদেরিকো ফাসিও (রোমা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), এমিলিয়ানো ইনসুয়া (স্টুটগার্ট)
মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও (বেনফিকা), এভার বানেগা (সেভিয়া), মার্কোস আকুনিয়া (স্পোর্তিং), লিয়েন্দ্রো পারেদেস (জেনিত এফসি), এমিলিয়ানো রিগোনি (জেনিত এফসি), মাতিয়াস ক্রানেভিত্তার (জেনিত এফসি), আলেহান্দ্রো গোমেস (আতালান্তা), দিয়েগো পেরোত্তি (রোমা), এনসো পেরেস (রিভারপ্লেট), ফের্নান্দো বেলুস্কি (সান লরেন্সো)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), মাউরো ইকার্দি (ইন্টার), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (ইউভেন্তুস), ক্রিস্তিয়ান পাভেন (বোকা জুনিয়র্স), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স)।
১০ নভেম্বর রাশিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। এর চার দিন পর নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসি-আগুয়েরো-দিবালার।