ঢাকাFriday , 3 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬৯ লাখ টাকা দান করলেন মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ পত্রিকা লা রাজোন লিওনেল মেসিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে তারা উল্লেখ করেছিল ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মেসি শক্তিবর্ধক ঔষুধ (ডোপ) নিয়েছিলেন। পাশাপাশি তারা এও লিখেছিল যে মেসি একজন অলস খেলোয়াড়। তার হাতে ২০১৪ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার মানায় না।
এমন মিথ্যে সংবাদ প্রকাশের পর লিওনেল মেসি মামলা দায়ের করেন ওই পত্রিকার বিরুদ্ধে। সেই মামলায় জয়ী হয়েছেন মেসি। মানহানি মামলায় জিতে ৭২ হাজার ইউরো (৬৯ লাখ ৭১ হাজার ৭৫ টাকা) পেয়েছেন। তবে সেটা তিনি নিজের পকেটে পুড়েননি। দান করে দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে যুদ্ধাহতদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’ কে।
ফ্রান্সের এই এনজিওতে ৩০ হাজার লোক কাজ করে। যাদের অধিকাংশই ডাক্তার, নার্স ও স্যানিটেশন বিশেষজ্ঞ। ডক্টরস উইদাউট বর্ডাস যুদ্ধবিধ্বস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি উন্নয়শীল দেশগুলোতেও মহামারি আকার ধারণ করা কোনো রোগের প্রকোপের সময় কাজ করছে। এই সংস্থার ৯০ শতাংশ তহবিল আসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান থেকে। যেমনটা মেসি করলেন এবার।