ঢাকাFriday , 3 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার রাজধানীতে সমাবেশ করতে চায় বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে সমাবেশ করতে চায় বিএনপি। আগামী বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে এজন্য চিঠি দিয়েছে দলটি।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এই কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আগামী ৮ নভেম্বর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা সেখানে এই সমাবেশ করব।’
তবে ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন কী না, তা নিশ্চিত করতে পারেননি রিজভী।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের যৌথ সভায় ৫-১৫ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের ‍উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।