ঢাকাThursday , 2 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়ার আকর্ষণীয় গড়নের রহস্য কী?

Link Copied!

বিনোদন ডেস্ক : সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বয়স চল্লিশের উপর হলেও এখনো তার অপরূপ সৌন্দর্য দর্শকের মনকে শিহরিত করে। মাঝে মা হওয়ার কারণে ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু আবারো শারীরিকভাবে নিজেকে আকর্ষণীয় করে রুপালি পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী।
ঐশ্বরিয়া অভিনীত পরবর্তী সিনেমা ফ্যানি খান। বর্তমানে সে সিনেমার জন্যই নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেত্রী। আর এতে তার লুক ও শারীরিক গড়ন ঠিক করতে এক ধরণের আয়ুর্বেদিক তেল ব্যবহার করছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়া গোপনে ভারতের কেরালা থেকে এক বাক্স আয়ুর্বেদিক তেল অর্ডার দিয়েছেন। এ তেলটি মা হওয়ার পর থেকে ব্যবহার করছেন তিনি।
একটি সূত্রের বরাত দিয়ে এতে আরো বলা হয়েছে, ঐশ্বরিয়া দক্ষিণ ভারতের এক বিশেষ ধরণের তেল খুব পছন্দ করেন। সেই তেলের একটি ফার্ম থেকে বচ্চন পরিবারে একটি বড় প্যাকেট আনা হয়েছে। এতে কী রয়েছে তা জানতে চাওয়া হলে বলা হয়, স্লিমিং ও টোনিং আয়ুর্বেদিক তেল, যা এ অভিনেত্রী মা হওয়ার পর থেকে প্রতি সিনেমার আগে অর্ডার করেন।
বিশ্বের অন্যতম সুন্দরী নারী ঐশ্বরিয়া রাই বচ্চন। রূপের কারণেই তিনি বিশ্বে বিশেষভাবে পরিচিত। প্রতিবেদন অনুযায়ী, রূপচর্চার প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতিতেই এখনো বিশ্বাস রেখেছেন এ অভিনেত্রী।
ফ্যানি খান সিনেমাটি এভরিবডিস ফ্যামাস নামের একটি ডাচ সিনেমার রিমেক। এটি প্রযোজনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। আগামী বছর ১৩ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।