ঢাকাThursday , 2 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের জয়ে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলকে বড় একটা সুখবরই দিল ভারত। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল তারা।
দিল্লিতে বুধবার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ১৫৮ রানের রেকর্ড জুটির ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ভারত। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই ভারতের প্রথম জয়। ম্যাচটা ছিল আবার আশিস নেহরার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তান উঠেছে শীর্ষে, নিউজিল্যান্ড নেমে গেছে দুইয়ে। নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ১২১, পাকিস্তানের ১২৪। ভারতের অবস্থানের (পঞ্চম) পরিবর্তন না হলেও ২ পয়েন্ট বেড়েছে, হয়েছে ১১৮।
সিরিজের বাকি দুই ম্যাচ জিততে পারলে আবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাবে নিউজিল্যান্ড। আগামী ৪ নভেম্বর রাজকোটে হবে দ্বিতীয় ম্যাচ।