ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বুধবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে বেলা সোয়া ১২টার দিকে শুনানি হয়। শুনানি শেষে বিচারক পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।
অ্যাডভোকেট মশিউরের দায়ের করা অভিযোগে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি লন্ডনে বিভিন্ন হোটেলে বিভিন্ন দেশের অপশক্তিসহ পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে গোপন বৈঠক করে দেশের বিরুদ্ধে এবং আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
এ সম্পর্কে গত ২০ জুলাই যুক্তরাজ্যের কিছু অনলাইনে এবং গত ২৭ জুলাই ও ২৮ জুলাই বাংলাদেশের সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন মশিউর।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা ও লন্ডনে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে গত ১৫ জুলাই যুক্তরাজ্যে যান। তিন মাস পর গত ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি।