ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র ভ্রমণে আরো কড়াকড়ি আরোপের নির্দেশ ট্রাম্পের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের ম্যানহাটানে পথচারী ও সাইকেল আরোহীদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে আট জনকে হত্যা করার পর বহির্বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে আরো কড়াকড়ি আরোপ করতে নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০০১ সালে টুইন টাওয়ারের পর মঙ্গলবারের এই হামলাকে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। উজবেকিস্তান থেকে সাত বছর আগে আসা এক ব্যক্তি পিক-আপ ট্রাক নিয়ে এ হামলা চালিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার পর নিউ ইয়র্কবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক টুইটে ট্রাম্প বলেছেন, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়, তাদের বিরুদ্ধে বিদ্যমান কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া আরো কড়া করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
অধিকতর নিরাপত্তার স্বার্থে সম্প্রতি যুক্তরাষ্ট্রগামী বিমানের যাত্রীদের বিমানবন্দরে আলাদা আলাদাভাবে সাক্ষাৎকার নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে তা শুরু হয়েছে। এ ব্যবস্থা আরো কঠিন করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর কয়েকটি মুসলিমসংখ্যাগরিষ্ঠ দেশের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন এবং ১২০ দিনের জন্য শরণার্থীদের প্রবেশ বন্ধ করেন। কিন্তু আইনি বাধার মুখে বলতে গেলে তা কার্যকর করা সম্ভব হয়নি। তবে ১২০ দিন শেষ হওয়ার পর ট্রাম্প প্রশাসন আবার ঘোষণা দিয়েছে, এখন থেকে তারা শরণার্থী গ্রহণ করবে। তবে এবার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ১১টি দেশের জনগণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।