ঢাকাTuesday , 31 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকার সঙ্গে আমার রসায়নটা চমৎকার

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রিল লাইফে তাদের রসায়ন যেমন দর্শকের মন জয় করে, তেমনি রিয়েল লাইফেও তাদের ঘিরে চলছে প্রেমের গুঞ্জন। যদিও বিষয়টি স্বীকার করতে নারাজ এ জুটি।
রণবীর-দীপিকা অভিনীত পরবর্তী সিনেমা পদ্মাবতী। তবেরাম লীলা বা বাজিরাও মাস্তানি’র মতো এ সিনেমায় তাদের রসায়ন দেখতে পাবেন না দর্শক। তবু সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাওয়া হয় এ অভিনেতার কাছে।
এ প্রসঙ্গে রণবীর সিং বলেন, ‘আমি রাম লীলা ও বাজিরাও মাস্তানি’র ওপর ভিত্তি করে এর উত্তর দিতে পারব। কারণ পদ্মাবতী-তে তার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। তবে সবাই তার খুব প্রশংসা করছেন কিন্তু আমি একটি দৃশ্যও দেখিনি কারণ তার সঙ্গে আমি কোনো শুটিং করিনি।’
তিনি আরো বলেন, ‘বাজিরাও মাস্তানি’র অভিজ্ঞতা ছিল অসাধারণ। পর্দায় দীপিকার উপস্থিতিও বেশি ছিল। সে এমন একজন যার স্টাইল আমি খুব পছন্দ করি এবং শেখার চেষ্টা করি। একজন পারফর্মার হিসেবে সে খুব সহজে এমন কিছু কাজ করে যা আমার মধ্যে প্রাকৃতিকভাবে আসে না। দীপিকার সঙ্গে আমার রসায়নটা চমৎকার এবং আমি মনে করি, এটি বিশ্বাস থেকে তৈরি হয়েছে। আমি তাকে বিশ্বাস করি এবং সে আমাকে বিশ্বাস করে, এতে করে আমরা পারফর্মার হিসেবে কোনো বাধা ছাড়াই চলতে পারি।’
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে পদ্মাবতী সিনেমাটি। এটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করছেন শহিদ কাপুর, অদিতি রাও হায়দারি, রাজা মুরাদ প্রমুখ।