ঢাকাTuesday , 31 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার রকস্টার কর্নিয়া

Link Copied!

বিনোদন প্রতিবেদক : এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্নিয়া। চলচ্চিত্রের প্লেব্যাক, মিউজিক ভিডিও ও স্টেজে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার নতুন লুকে হাজির হচ্ছেন। সম্প্রতি একটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন তিনি। মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়।
মিউজিক ভিডিওটিতে কর্নিয়াকে মঞ্চ কাঁপানো রকস্টারের ভূমিকায় দেখা যায়। ‘ঘুম ভাঙা সব স্তব্ধ ক্ষণে/ এলোমেলো যত স্বপ্ন কোনে/ খুব করে শুধু চেয়েছি আজ তোমায়’ এমন কথার গানটি রচনা, সুর এবং সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গানটির ভিডিও নির্মাণ করেছেন করেছেন তানভীর খান।
এ প্রসঙ্গে কর্নিয়া বলেন- ‘আমার জানা মতে, বাংলাদেশে রক গান করে এরকম মেয়ে সংগীতশিল্পীর সংখ্যা হাতে গোনা। তাই রক গানের প্রতি একান্ত ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকেই এই রিস্কটা নেয়া। তবে গানটিতে আমি আমার গায়কীর কারিশমা দেখিয়েছি পুরোটাই। ধন্যবাদ সেতু ভাই এবং তানভীর ভাইকে। অডিও আর ভিডিওর মধ্যে এই সুন্দর সংযোগ ঘটানোর জন্য।’