ঢাকাTuesday , 31 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেবাগের দলে যোগ দিলেন ওয়াসিম

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরে পর্দা উঠবে টি-টেন ক্রিকেট লিগ টুর্নামেন্টের। সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়, কোচ ও মেন্টর দলে ভেড়ানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার মারাঠা আরাবিয়ানস দলে মেন্টর ও কোচ হিসেবে যোগ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
মারাঠা আরাবিয়ানসে ভারতের হার্ডহিটার ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের সঙ্গে দেখা যাবে ওয়াসিম আকরামকে। ইতিমধ্যেই দলটিতে অধিনায়ক ও আইকন খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন শেবাগ।
ওয়াসিম আকরামের যোগ দেওয়া নিয়ে মারাঠা আরাবিয়ানসের মালিক পারভেজ খান গালফ নিউজকে বলেন, ‘দলের মেন্টর ও কোচ হিসেবে আকরাম খানকে পেয়ে আমরা বেশ আনন্দিত। শারজা স্টেডিয়ামের পরিস্থিতি নিয়ে আকরামের চেয়ে ভালো কেউ জানেন না। তিনি সেখানে চমৎকার বোলিং স্পেলের কিছু তৈরি করেছেন। তার এ জ্ঞান দলের প্রত্যেককে উপকৃত করবে।’
বিশেষ করে আকরামের মতো বড় তারকা পাশে থাকলে যে কোনো দলই চাঙ্গা হয়ে উঠার প্রেরণা পায়। এ প্রসঙ্গে পারভজ খান বলেন, ‘আকরামের উপস্থিতি দলের খেলোয়াড়দের জন্য বড় প্রেরণা। তার কাছ থেকে খেলোয়াড়রা বিভিন্ন নির্দেশনা পেয়ে থাকে। তার কাছ থেকে জ্ঞান নিয়ে অনেকেই কার্যকরী পেস বোলার হয়ে উঠেছেন।’