ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা পরিকল্পিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ত্রাণবাহী গাড়িবহরে হামলা পরিকল্পিত।
তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রীর ত্রাণ কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্ব সরকারের। এক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ঘটনায় আমরা নিন্দা জানায়। এ ছাড়া যারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার গাড়িবহর ও সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী চালক সংগ্রাম দল। ইরান বলেন, সরকার এই হামলাকারীদের বিচার না করে বিএনপির ওপর এই হামলার দায় চাপাচ্ছে।
চালক সংগ্রাম দলের সভাপতি এম এইচ মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মেহেদী, সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. শাহজাহান, হানিফ, আলমগীর হোসেন প্রমুখ।