ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুনর্জন্মের গল্প নিয়ে হাউসফুল ফোর

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ফ্র্যাঞ্চাইজি হাউসফুল। এর আগে এ ফ্র্যাঞ্চাইজির তিনটি সিনেমা মুক্তি পায়। এবার চতুর্থ সিনেমার ঘোষণা দিলেন নির্মাতারা। পুনর্জন্মের গল্প নিয়ে চতুর্থ কিস্তিটি নির্মাণ হবে বলে জানা গেছে।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চতুর্থ সিনেমাটির ঘোষণা দেয়া হয়। এটি পরিচালনা করবেন সাজিদ খান। ২০১৯ সালের দীপাবলির সপ্তাহে মুক্তি দেয়া হবে সিনেমাটি। তবে এ সিনেমায় কারা অভিনয় করছেন তা এখনো জানানো হয়নি।
এ প্রসঙ্গে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, ‘চতুর্থ পার্টের জন্য আমাদের অনেক মজার বিষয়বস্তু রয়েছে কারণ এর প্লটটি পুনর্জন্ম নিয়ে। এটি নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনাও রয়েছে এবং এ কারণে মনে হয়েছে ২০১৯ সালের বিশেষ দিনটিতে সিনেমাটি মুক্তি দিতে আমাদের যথেষ্ট সময় প্রয়োজন।’
এর আগে ২০১০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা হাউসফুল। এরপর ২০১২ সালে মুক্তি পায় হাউসফুল টু। সর্বশেষ হাউসফুল থ্রি মুক্তি পায় ২০১৬ সালে। তৃতীয় কিস্তিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন-অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফাখরি এবং লিসা হেইডন। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল সিনেমাটি।