ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করনের ওপর নাখোশ শ্রীদেবী

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, মারাঠি সিনেমা সাইরাত’র হিন্দি রিমেকের মাধ্যমে বলিউডে পথচলা শুরু করবেন এ অভিনেত্রীর মেয়ে জানভি কাপুর। সিনেমাটি প্রযোজনা করবেন করন জোহর। এতে জানভির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।
এদিকে কয়েকদিন আগে তার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন দুটি সিনেমার ঘোষণা দিয়েছেন করন। কিন্তু এখনো জানভির সিনেমাটির ঘোষণা দেননি এ নির্মাতা। এ নিয়ে করনের ওপর নাখোশ শ্রীদেবী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, শ্রীদেবীর মতে এ বিষয়ে ঘোষণা দেয়ার এখনই মোক্ষম সময়। করন ইতোমধ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র ও অক্ষয় কুমারের সঙ্গে কেসারি সিনেমার ঘোষণা দিয়েছেন। শ্রীদেবী মনে করছেন করনের এখন জানভির অভিষেকের বিষয়টিও ঘোষণা করা উচিৎ।
সাইরাত ছাড়াও টাইগার শ্রফের বিপরীতে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় শ্রীদেবী কন্যার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। করনের মোট তিনটি সিনেমার জানভি চুক্তিবদ্ধ হয়েছেন বলেও খবর প্রকাশিত হয়। করন নাকি নির্মাতা আদিত্য চোপড়ার পথ অনুসরণ করছেন। এখন থেকে নতুন অভিনয়শিল্পীর সঙ্গে একসঙ্গে তিনটি সিনেমার চুক্তি করবেন তিনি। আর এ তালিকায় প্রথম জানভি।