ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমান শাহরুখের সঙ্গে আমিরের প্রথম দেখার স্মৃতি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের খানত্রয়ী হিসেবে পরিচিত অভিনেতা শাহরুখ, সালমান ও আমির খান। তাদের ঘিরে প্রায়ই নানারকম খবর প্রকাশিত হয়। অতীতে তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধের কথা শোনা গেলেও এখন বেশ ভালো বন্ধু তারা।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন আমির। এ সময় সালমান ও শাহরুখ খানের সঙ্গে তার প্রথম দেখা কবে জানতে চাওয়া হয়।
পিকে অভিনেতা বলেন, ‘সালমানের সঙ্গে আমার প্রথম দেখা বাবলার (পরিচালক আদিত্য ভট্টাচার্য) বাড়িতে, যিনি রাখ (১৯৮৯) সিনেমা নির্মাণ করেছেন। মজার বিষয় হলো, সালমান ও আমি দ্বিতীয় শ্রেণীতে একই স্কুলে পড়েছি (সেইন্ট অ্যান স্কুল, পালি হিল)। কিন্তু আমরা পরস্পরকে চিনতাম না। আমি বাবলার বাড়িতে গিয়েছিলাম একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে আলোচনা করতে যার অভিনেতা, স্পট বয়, প্রোডাকশন ম্যানেজার, সহকারী পরিচালক সবকিছু আমিই ছিলাম। আমরা একসঙ্গে এক মাস এর শুটিং করি।’
তিনি আরো বলেন, ‘১৫ বছর বয়সে আমি প্রথম অভিনয় করি। সালমান কার্টার রোডে সাইকেল চালাতেন। সেও বাবলাকে চিনত। আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলতাম। সে আমাকে তার অভিনেতা হওয়ার ইচ্ছার কথা বলত।’
শাহরুখ প্রসঙ্গে বলতে গিয়ে আমির বলেন, ‘কোনো এক রাস্তায় জুহি চাওলার সঙ্গে শুটিংয়ের মুহূর্তে শাহরুখের সঙ্গে আমার কিছুক্ষণের জন্য দেখা হয়। সে জুহির সঙ্গে রাজু বান গেয়া জেন্টলম্যান সিনেমার কাজ শুরু করেছিল। শাহরুখের প্রথম সিনেমা দিওয়ানা তখনো মুক্তি পায়নি। সে খুবই ভালো এবং দেখাটা খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল।’