ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড শিরোপা জিতলেন ফেদেরার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ৩৬ বছর বয়সে পা রেখেও যেন অপ্রতিরোধ্য রজার ফেদেরার। একের পর এক শিরোপা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন সুইজারল্যান্ড এ তারকা। সবশেষ হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে সুইস ইন্ডোর্স টাইটেলের শিরোপা জিতেন তিনি। এ আসরে এটি তার রেকর্ড অষ্টম শিরোপা।
এর আগে সাতবার এই আসরের শিরোপা জিতে শীর্ষে ছিলেন ফেদেরার। এবার শিরোপা জিতে নিজের রেকর্ড ছাড়িয়ে গেছেন টেনিসের জীবন্ত এ কিংবদন্তি। এ ট্রফি নিয়ে এটি তার ক্যারিয়ারে ৯৫তম এটিপি শিরোপা।
সুইস ইন্ডোর্স টাইটেলের ফাইনালে বাসেলে ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন আর্জেন্টাইন দেল পোত্রো। তার বিপক্ষে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৩ সেটে জয় পেয়েছেন ফেদেরার। হুয়ান মার্টিন দেল পোত্রোর বিপক্ষে এবারই প্রথমবারের মত জিতলেন ফেদেরার। এর আগে, ২০১২ এবং ২০১৩ সালে দুইবারই মুখোমুখি দেখায় আর্জেন্টাইন টেনিস তারকার কাছে হেরেছিলেন সুইস তারকা।