ঢাকাSunday , 29 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, পাবনা থেকে কাশিনাথপুরগামী একটি বাস সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরো দুইজন মারা যান।