ঢাকাSunday , 29 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গান পাউডারসহ ৩ জেএমবি সদস্য আটক

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে গান পাউডার ও আগ্নেয়াস্ত্রসহ নব্য জেএমবির তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার ভোরে উপজেলার বাবলাবোনা এলাকার একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- জেলারুল ইসলাম (২৫), গোলাম রসুল (৫০) ও মোহাম্মদ ইসলাম (৭০)। তারা নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, সারোয়ার-তামিম গ্রুপের সদস্যরা বাবলাবোনা এলাকার একটি আম বাগানে বৈঠক করছিল। খবর পেয়ে ভোরে ওই আম বাগানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে সেখান থেকে এক কেজি ১০০ গ্রাম গান পাউডার, একটি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও জিহাদি বই উদ্ধার করা হয়।