ঢাকাSunday , 29 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে মনোয়ার হোসেন ইমন (২৯) নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বেজপাড়া এলাকার বিহারীপাড়া মোড়ে (গুড়গোল্লা মোড়) এ ঘটনা ঘটে। ইমন গুড়গোল্লা মোড়ের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি ছাত্রলীগের জেলা কমিটির প্রাক্তন সহ-সভাপতি ছিলেন।
আনোয়ার হোসেন জানান, গুড়গোল্লা মোড়ের সালাম ফার্নিচারের সামনে বসে লুডু খেলা দেখছিলেন ইমন। রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা এসে ইমনের বুকে পিস্তল ঠেকিয়ে তিনটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
যশোর জেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, ইমন তার কমিটির সহ-সভাপতি ছিলেন।