ঢাকাSaturday , 28 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুরিকাঘাতে স্কুলছাত্রকে খুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় মো. হাসান (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  সে চাঁদনীঘাট আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যায়।
হাসানের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে কে বা কারা রেখে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ‘শুক্রবার পুরান ঢাকা চাঁদনীঘাট এলাকায় হাসানের বুকে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা যায়। এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়েই তাকে ছুরিকাঘাত করা হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ভাই রেজাউল করিম বলেন, ‘আমি ভাই হত্যার বিচার চাই।’