ঢাকাFriday , 27 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামুতে ট্রাকের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : জেলার রামুতে ট্রাকের ধাক্কায় দুই বাসযাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুজনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রামুর তুলাতলী হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে টেকনাফমুখী যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটির দুই যাত্রী ঘটনাস্থলে নিহত ও অপর চার যাত্রী আহত হন।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি। নিহতদের লাশ তুলাতলী হাইওয়ে থানায় রয়েছে বলে জানান তিনি।