ঢাকাFriday , 27 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাসচাপায় সুপারি ব্যবসায়ী নিহত

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে বাসচাপায় পিজুস চন্দ্র (৫০) নামে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শুকদারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পিজুস চন্দ্র ফকিরহাট উপজেলার বেতাগা এলাকার প্রফুল্ল চন্দ্রের ছেলে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আজিজুল হক বলেন, সকালে খুলনা থেকে মোংলাগামী একটি বাস শুকদারায় পৌঁছে মোটরসাইকেল আরোহী সুপারির ব্যবসায়ী পিজুস চন্দ্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।