ঢাকাFriday , 27 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : জেলার সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ধানখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। তার নাম মানিক (৩৫)। তিনি শিবগঞ্জ মহেশপুর এলাকার মৃত দলিলুরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক প্রতিদিনের মতো গতরাতে মাছ ধরে ঘরে ফিরে। রাত ৩ টার দিকে মানিককে এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। পরে কয়েকজন দুর্বৃত্ত মিলে তাকে গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে একটি ধানখেতে লাশ ফেলে যায়।
পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে মানিককে হত্যা করা হয়েছে। এর আগে দুর্বৃত্তরা মানিককে হত্যার হুমকি দিয়েছিল বলে অভিযোগ মানিকের স্ত্রী মাসুদার।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শিফায়াতুল মাজদার সিফাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি গুরুত্ব সহকারে পুলিশ তদন্ত করছে।