ঢাকাThursday , 26 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শত লিটার মদ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে একশত লিটার মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার ও ধ্বংস করেছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কুমারখাদা এলাকায় অভিযান পরিচালিত হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আজিজ ভূইয়ার নেতৃত্বে মাদক বিরোধী টাস্কফোর্স সকালে কুমারখাদা এলাকার ভাওয়ালের বনে অভিযান চালায়। অভিযানের সময় বন থেকে একশত লিটার চোলাই মদ ও ১০ হাজার লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার এবং ধ্বংস করা হয়।
তিনি জানান, এ সময় গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মো. আজিজুল হক ও পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান সহযোগিতা করেন।