ঢাকাThursday , 26 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ইয়াবাসহ নারী আটক

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ইয়াবাসহ এক নারীকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫। বুধবার রাতে উপজেলার মাঝগ্রামে অভিযান চালিয়ে সালমা বিবি (৩২) নামে ওই নারীকে আটক করা হয়।
সালমা ওই গ্রামের সিফাত উল্লাহ প্রামানিকের মেয়ে। তার শ্বশুরবাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার বেলপাড়া গ্রামে। স্বামীর নাম আজাদ হোসেন। সালমার ঘর থেকে ২২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাব-৫ মিডিয়া উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সালমার বাবার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সালমার ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সালমাকে আটক করা হয়।
র‌্যাব জানিয়েছে, সালমা তার শ্বশুরবাড়ির এলাকা টেকনাফ থেকে ইয়াবা এনে রাজশাহীতে সরবরাহ করতেন। ইয়াবাসহ সালমাকে আটকের ঘটনায় তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।