ঢাকাThursday , 26 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ নিহত ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোগীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ আলাউদ্দিন সীতাকুণ্ডে দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ক্যান্সার আক্রান্ত রোগী মোহাম্মদ আক্কাস মিয়া (৬৮) ও অ্যাম্বুলেন্স চালক মো. সানা উল্লাহ (৩৫)। আহতরা হলেন-নিহত আক্কাস মিয়ার স্ত্রী রাণী আক্তার (৫৮), ছেলে জাহিদ (২৭), হালিমা বেগম (৪৫) ও মোহাম্মদ ইসমাইল (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ক্যান্সার আক্রান্ত রোগী আক্কাস মিয়াকে নিয়ে তার স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে চট্টগ্রামে ফিরছিলেন। অ্যাম্বুলেন্সটি ভোরে সীতাকুণ্ডের ছোট দারোগার হাট এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা আক্কাস মিয়া ও অ্যাম্বুলেন্স চালক ঘটনাস্থলেই নিহত হয়।আহত হয় চারজন।আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।