ঢাকাThursday , 26 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বায়ার্নের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আরবি লিপজিগকে হারিয়ে জার্মান কাপের শেষ ষোলোতে উঠেছে বায়ার্ন মিউনিখ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে বাভারিয়ান ক্লাবটি।
রেড বুল অ্যারেনায় বুধবার রাতে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিক লিপজিগ। ৫৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার নবি কেইতা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে শেষ সাত ম্যাচে তৃতীয়বারের মতো লাল কার্ড দেখলেন ২২ বছর বয়সি এই মিডফিল্ডার!
একজন কম নিয়েও ৬৮ মিনিটে এগিয়ে যায় লিপজিগ। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন এমিল ফর্সবার্গ। স্বাগতিকদের এগিয়ে যাওয়ার আনন্দটা যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরই গোল করে বায়ার্নকে সমতায় ফেরান থিয়াগো আলকানতারা। এরপর নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো গোল হয়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম শটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। লিপজিগের প্রথম শটে গোল করে স্কোর লেভেল করেন বার্নান্দো। দুই দল পরের তিনটি করে শটেও বল জালে জড়ায়। স্কোরলাইন তখন ৪-৪!
পাঁচ নম্বর শটে গোল করে বায়ার্নকে ৫-৪ ব্যবধানে এগিয়ে দেন আরিয়েন রোবেন। কিন্তু লিপজিগের পঞ্চম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন টিমো ভেরনার। তার শট ঠেকিয়ে দিয়ে বায়ার্নের ত্রাতা গোলরক্ষক সভেন উলরিচ।