ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুপাকে ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে আইন কলেজের ছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মান্নান চার্জশিট গ্রহণ করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি নাছিমুল আক্তার নাছিম জানান, চার্জশিট গ্রহণের জন্য আজ বুধবার আদালত কর্তৃক দিন ধার্য ছিল। সকালে রুপা হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে দেন এবং চার্জশিট গ্রহণ করেন। চার্জ গঠনের জন্য আগামী ১৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপাকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণ করে এবং বাসেই তাকে হত্যার পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে তার মৃতদেহ ফেলে রেখে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাতেই অজ্ঞাত পরিচয় মহিলা হিসেবে তার লাশ উদ্ধার করে। পর দিন ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পত্রিকায় প্রকাশিত ছবি দেখে হাফিজুর রহমান মধুপুর থানায় গিয়ে ছবির ভিত্তিতে বোনকে শনাক্ত করেন।
গত ২৮ আগস্ট এ ঘটনায় জড়িত অভিযোগে ময়মনসিংহ-বগুড়া রুটের ছোঁয়া পরিবহনের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। তারা প্রত্যেকে আদালতে হাজির করা হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিরা কারাগারে রয়েছে।