ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে শামসুল আলম নামে এক বিএনপি নেতা নিহত ও আটজন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার গুড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শামসুল আলম গুড়দিয়া গ্রামের করিম মোল্লার ছেলে ও বোয়ালমারী উপজেলার বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, বিরোধপূর্ণ একটি জমির ধান কাটা নিয়ে শামসুল আলম ও তার সৎভাই ইলিয়াস মোল্লার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শামসুল আলম মারা যান।
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানান, শামসুল আলম উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।