ঢাকাMonday , 23 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার দেশব্যাপী বিএনপির প্রতিবাদ কর্মসূচি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী ‘প্রতিবাদ সভা’র কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। রিজভী বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির উদ্যোগে এই কর্মসূটি হবে।’
তেজগাঁও থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সোমবার এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারির এই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি তাপস কুমার পাল জানান।