ঢাকাSunday , 22 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের নয় সাক্ষীকে জেরা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আরো দুই সাক্ষীর পুনরায় জেরার প্রয়োজন নেই বলে আদেশ দিয়েছেন আদালত।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূইয়া। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে জাকির হোসেন বলেন, ১১ সাক্ষীর বিষয়ে ২৭ জুলাই বিচারিক আদালত খালেদা জিয়ার আবেদন নাকচ করে দেন। পরে ২ সাক্ষীর পুনরায় জেরা ও ৯ সাক্ষীর মূল জেরা চেয়ে হাইকোর্ট আবেদন করা হয়। রোববার হাইকোর্ট ২ সাক্ষীর পুনরায় জেরার প্রয়োজন নেই বলে আদেশ দেন। তবে নয়জনের বিষয়ে তারেক রহমানের ক্ষেত্রে জেরা করা হয়েছে। ওই জেরা খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে বলেছেন আদালত। তিনি আরো বলেন, আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল করব।