ঢাকাSaturday , 21 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে রোহিঙ্গা যুবক আটক

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মেহেরচণ্ডি এলাকা থেকে তৌসিফ (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। তার বাড়ি মিয়ানমারে। তিনদিন আগে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, তৌসিফ সকাল ১০টার দিকে মেহেরচণ্ডিতে এসে পৌঁছান। তিনি বৃষ্টিতে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মিয়ানমারের বাসিন্দা বলে জানান। তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।