ঢাকাSaturday , 21 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ডাকাত সদস্যের পরিচয় জানা যায়নি।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, টিঘরিয়া গ্রামে একদল ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি গুলি, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।