ঢাকাFriday , 20 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে মহানগরীর আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনির একটি মাদরাসার পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই লাখ পিস ইয়াবা, দুটি পিস্তল এবং একটি শুটারগান উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, বরিশাল কলোনিতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মোহাম্মদ ফারুকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই লাখ পিস ইয়াবা, দুটি পিস্তল ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে।