ঢাকাFriday , 20 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানকে নাখোশ করতে চান না ক্যাটরিনা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এরই মধ্যে গুঞ্জন চাউর হয়েছে অক্ষয় কুমারের বিপরীতে কেসারি সিনেমায় অভিনয় করবেন তিনি।
এদিকে করন জোহরের সঙ্গে এ সিনেমাটি প্রযোজনার কথা ছিল সালমান খানের। কিন্তু শেষ পর্যন্ত করনের সঙ্গে বনিবনা না হওয়ায় সিনেমাটি থেকে সরে দাঁড়ান সালমান। আর এ সিনেমাতে অভিনয় করে সালমানকে নাকি নাখোশ করতে চাইছেন না ক্যাটরিনা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
১৮৯৭ সালে সারাগারি যুদ্ধ নিয়ে নির্মিত হচ্ছে এ সিনেমা। শোনা যাচ্ছে, ক্যাটরিনার পরিবর্তে এখন এতে পরিণীতি চোপড়াকে নিতে চাইছেন নির্মাতারা। তবে গোলমান এগেইন সিনেমার প্রচারণা নিয়ে পরিণীতি ব্যস্ত থাকায় এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।
আজ মুক্তি পাচ্ছে গোলমান এগেইন সিনেমাটি। এতে পরিণীতি ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপারে কুণাল খেমু প্রমুখ। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। একই দিনে মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত সিনেমা সিক্রেট সুপারস্টার।