ঢাকাThursday , 19 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্ল্যামারাস চরিত্রে সামান্থার ‘না’?

Link Copied!

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত ৬ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের পর নাম পাল্টে হয়েছেন সামান্থা আক্কিনেনি।
গত ১৩ অক্টোবর সামান্থা অভিনীত ‘রাজু গাড়ি গাধি টু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে ‘আমরুথা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির পর ভক্তদের কাছ থেকে কুড়িয়েছে প্রশংসা। বিষয়টি নিয়ে সামান্থাও উচ্ছ্বসিত। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তার উচ্ছ্বাস প্রকাশ করেন এ অভিনেত্রী।
সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয়, এখন থেকে আপনি কোন ধরনের চরিত্রে অভিনয় করতে চান? জবাবে সামান্থা বলেন, “আসলে এখন থেকে কনটেন্ট নির্ভর চরিত্রে অভিনয় করতে চাই। আমার অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে ‘ডুকুডু’-এর মতো সিনেমায় অভিনয় করেছি। তখন আমি আমরুথা’র মতো চরিত্রে অভিনয় করতাম না। কিন্তু এখন ‘ডুকুডু’-এর মতো কোনো সিনেমায় অভিনয় করতে চাই না।”
তিনি আরো বলেন, ‘আমি সেইসব চরিত্রে অভিনয় করতে চাই, যেসব চরিত্রে অভিনয় করে সন্তুষ্ট হবো এবং আমার পরিবার গর্ববোধ করবেন।’
২০১১ সালে মুক্তি পায় সামান্থা অভিনীত ‘ডুকুডু’ সিনেমাটি। এতে প্রশান্তি নামের একজন ফ্যাশন ডিজাইনারের চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি বেশ গ্ল্যামারাস। সামান্থা প্রশান্তি চরিত্রের মতো আর কোনো চরিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। তাই খুব স্বাভাবিকভাবেই চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন জেগেছে, তবে কি আর গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে না এ অভিনেত্রীকে?