ঢাকাWednesday , 18 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধোনির সঙ্গে ডেট করতে চান কিয়ারা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমার মাধ্যমে বলিউড চলচ্চিত্রে পা রাখেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমএস ধোনির বায়োপিকে অভিনয় করেছেন তিনি। এতে এ ক্রিকেটারের স্ত্রীর চরিত্রে দেখা যায় এ অভিনেত্রীকে।
সম্প্রতি এ অভিনেত্রী ধোনির সঙ্গে ডিনারে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কিয়ারা আদভানি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি কোনো রকম চিন্তা ছাড়াই কার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার ডেটে যেতে চান? জবাবে কিয়ারা আদভানি বলেন, ‘আমি ক্যান্ডেল লাইট ডিনার সম্পর্কে জানি না। সম্ভবত ধোনি সেই ব্যক্তি, যাকে আমি ক্যান্ডেল লাইট ডিনারের মাধ্যমে আরো ভালোভাবে জানতে চাই।’
ভারতীয় ক্রিকেট দলের অফ স্পিনার হরবজন সিংয়ের বিয়ের অনুষ্ঠানে তার পরিবারের সদস্যদের ধোনি বেশ যত্ন নিয়েছিলেন বলেও জানান কিয়ারা।
কাজের দিক দিয়ে তেলেগু ভাষার ‘ভারত আনে নেনু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা। কোরাতালা শিবা পরিচালিত ‘ভারত আনে নেনু’ সিনেমায় মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন এই অভিনেত্রী।