ঢাকাWednesday , 18 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি দলে ফিটনেসহীন আমির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। পুরো ফিটনেস না থাকলেও লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে আমিরকে। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলঙ্কা ও পাকিস্তান আপাতত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে খেলছে। সোমবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩২ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। খেলার জন্য উপযুক্ত ফিটনেস থাকলেই কেবল টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে মাঠে দেখা যাবে আমিরকে।
আরব আমিরাতে আগামী ২৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচ খেলতে লাহোরে যাবে শ্রীলঙ্কা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই ম্যাচটি ২৯ অক্টোবর খেলার কথা রয়েছে।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সরফরাজ আহমেদ, ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলি, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মান রইস, উসমান সেনওয়ারি ও উমর আমিন।