ঢাকাWednesday , 18 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেলর, জারভিস ফিরলেন জিম্বাবুয়ে দলে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন ব্রেন্ডন টেলর ও কাইল জারভিস। শনিবার বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দ্বিতীয় টেস্ট হবে ২৯ অক্টোবর।
জিম্বাবুয়ে দলে রয়েছেন অলরাউন্ডার সোলোমন মায়ার। এ ম্যাচেই তার অভিষেক হতে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলে জিম্বাবুয়ে। ওই দলের থেকে আজকের ঘোষিত দলে সাত পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। দলের থেকে ছিটকে গেছেন রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, তারিসাই মুসাকান্ডা, কার্ল মুম্বা, নাটসাই মুসায়াঙ্গে, নাথান ওয়ালার ও ডোনাল্ড টিরিপানো। ইনজুরির কারণে এ তালিকায় যুক্ত হয়েছে চাতারা।
চার বছর টেস্টে কোনো জয় নেই জিম্বাবুয়ের। হারারেতে শেষ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। এরপর নয়টি টেস্টের নয়টিতেই হার। পাঁচটি হেরেছে দেশের মাটিতে। দেশের বাইরে বাংলাদেশের মাটিতে তিনটি ও শ্রীলঙ্কায় হেরেছে একটি ম্যাচ।
জিম্বাবুয়ে স্কোয়াড : গ্রেম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সোলোমান মায়ার, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, পিটার মুর, রেগিস চাকাবা, মাইকেল চিনোয়া, ক্রিস এমপফু, কাইল জারভিস, টেন্ডাই চিসোরো, নায়াশা মায়াভো।