ঢাকাSunday , 15 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল এলাকায় ১৮ দালাল গ্রেপ্তার

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। রোববার দুপুরে হাসপাতালের পাশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরের র‌্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রইস উদ্দিন জানান, বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের মো. মতিউর রহমান খানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা ফমেক হাসপাতাল এলাকায় অবস্থান করে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়ে নানাভাবে প্রতারণা করতেন।