ঢাকাSunday , 15 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অস্ত্রসহ জামায়াত নেতা গ্রেপ্তার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে অস্ত্রসহ আব্দুল আজিজ ওরফে হামিম (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার মাটিকাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হামিম মাটিকাটা ইউনিয়ন জামায়াতের রোকন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হামিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে হামিমকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, হামিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।