ঢাকাSunday , 15 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু

Link Copied!

সাভার প্রতিনিধি : আশুলিয়ার একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।
হোটেল মালিক জাহেদুল ইসলাম জানান, সিলিন্ডারের গ্যাসের চুলায় রান্না করছিলেন ওই নারী। হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে রান্নাঘরে আগুন ধরে যায়। এতে হোটেলে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তারটি ছিড়ে পড়ে। এ সময় আগুনে দগ্ধ ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই নারী কর্মচারীর মৃত্যু হয়। দৌড়ে পালাতে গিয়ে সামান্য আহত হয়েছেন হোটেলের আরেক কর্মচারী।
ওই নারী হোটেলে নতুন কাজ নেওয়ায় তার নাম পরিচয় জানাতে পারেননি হোটেল মালিক। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, গ্যাস সিলিন্ডারটি কোন ব্রান্ডের সেটি জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।